মঙ্গলবার প্রথম ডিভিশনের খেলায় খরদা স্টেডিয়ামে মিলন বীথি ২-১ গোলে হারায় বেঙ্গল ফুটবল একাডেমীকে। মিলন বীথির গোলে হয়ে গোল করেন মোস্তাক আলি ও সৌরভ দাস । অন্য দিকে বি এফএ র গোলটি সুমিত পাহাড়ির। মাকরদা মাঠে অনুশীলনী ও মহমেডান এ সির খেলাটি ১-১ গোলে শেষ হয়। অনুশীলনীর পক্ষে আকাশ হেমব্রম ও মহমেডান এসির হয়ে সানোয়ার হোসেন গোল করেন। কোন্নগর মাঠে বড়িশা স্পোর্টিং ক্লাব ২-১ গোলে অল এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাব কে হারায়। বড়িশার পক্ষে ইন্দ্রজিৎ মন্ডল ও সুরজিৎ ঘোষ এবং এয়ারলাইনসের পক্ষে একমাত্র গোলটি সুমিত মজুমদারের। কাঁকিনারা নারায়নপুর মাঠে বি এন আর ৪-০ গোলে সেল কে হারায়। বি এন আরের হয়ে সুরজিৎ হাঁসদা হ্যাটট্রিক করেন। অন্য গোলটি তুহিন দাসের। কামালগাজিতে ক্যালকাটা পোর্ট ট্রাস্ট এস সি ৩-০ গোলে জিতল চাঁদনী এসসির বিরুদ্ধে। পোর্টের হয়ে সৌমেন জানা,আয়ুব মোল্লা ও বিশ্বজিৎ দাস গোল করেন। কল্যাণী বি ৩ মাঠে শ্রীভূমি এফসি ২-০ গোলে ইয়ংস কর্নার কে হারায়। বিজয়ী দলের পক্ষে গোল করেন সফিক আলি গায়েন ও ইসরামূল হক মল্লিক।
Powered by Froala Editor
