Search

Suggested keywords:

ফাইনালে বাংলা

ফাইনালে বাংলা

খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে ফাইনালে উঠলো বাংলা। আজ সকালে ছত্রিশগড়ের রায়পুর কোটায় স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে সেমিফাইনালে তারা ৫-২ গোলে হারালো গোয়া কে। বিরতিতে বাংলা ৪-০ গোলে এগিয়ে ছিল।  বাংলার হয়ে গোল করেন সৌরভ সব্বার, দিলীপ ওরাও, বিজয় মুর্মু, রাহুল মুর্মু ও চাকু মান্ডি। বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্য ফাইনালে জয়ের বিষয়ে আশাবাদী। তিনি বাংলার ফুটবল প্রিয় মানুষকে আহ্বান জানিয়েছেন এই দলকে ফাইনালে সমর্থনের জন্য।  তিনি আইএফএর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই দলটি কে সব রকম সহায়তা করার জন্য। আগামী শুক্রবার বাংলা একই স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বী ছত্রিশগড় ও অরুণাচল প্রদেশের মধ্যে খেলার বিজয়ী দলের সঙ্গে ফাইনালে মুখোমুখি হবে।

Powered by Froala Editor