প্রতি বছরের মতো এবারও ১৬ আগস্ট অর্থাৎ আজকের দিনটি ফুটবল প্রেমী দিবস হিসেবে পালিত হল। সকাল ৯ টায় এই উপলক্ষ্যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আইএফএ ও অ্যাসোসিয়েশন অব ভলেন্টারি ব্লাড ডোনার্স এর যৌথ উদ্যোগে আয়োজিত ৪৫ তম রক্তদান শিবির শুরু হয়। এই শিবিরে মোট ৩৪০জন রক্তদান করেন। রক্তদাতাদের মধ্যে ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, সহ সভাপতি সৌরভ পালও। রক্তদাতাদের উৎসাহিত করতে এসছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস,পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ও কলকাতার মহা নাগরিক ফিরহাদ হাকিম, খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী অরূপ রায়, প্রাক্তন ফুটবলার অশোক চন্দ,অতনু ভট্টাচার্য, অমিত ভদ্র, রঞ্জন ভট্টাচার্য, রঞ্জন চৌধুরী, প্রশান্ত চক্রবর্তী, দীপেন্দু বিশ্বাস, রহিম নবি, মেহেতাব হুসেন, অসীম বিশ্বাস, অ্যালভিটো ডি কুনহা, দীপঙ্কর রায়, সুলে মুশা, ষষ্ঠী দুলে, জয়ন্ত সেন, সৌমিক দে, মাধব দাস এবং এবারের রক্তদাতাদের শংসাপত্র সাক্ষরকারী ফুটবলার সংগ্রাম মুখার্জী। এছাড়াও হাজির ছিলেন পুরপিতা এবং ক্রীড়া সংগঠক বিশ্বরূপ দে, শ্রাচি গোষ্ঠীর চেয়ারম্যান তমাল ঘোষাল। এ ছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ র সভাপতি সহ সমস্ত পদাধিকারীরা। এই শিবিরে এদিন আইএফএর পক্ষ থেকে যারা ১৫ থেকে ২৫ বার এই শিবিরে রক্তদান করেছেন তাঁদের সংবর্ধিত করা হয়।


Powered by Froala Editor
