Search

Suggested keywords:

ফের হ্যাটট্রিক রাজদীপের, কেরল কে উড়িয়ে সেমিফাইনালে বাংলা

ফের হ্যাটট্রিক রাজদীপের, কেরল কে উড়িয়ে সেমিফাইনালে বাংলা

বাংলার ঝড়ে উড়ে গেল কেরল। অনূর্ধ্ব ১৬ জাতীয় জুনিয়র ফুটবল চ্যাম্পিয়নশিপ ড. বি সি রায় ট্রফির গ্রুপ লিগের শেষ ম্যাচে কেরল কে ৪-১ গোলে হারালো ফাল্গুনী দত্তের প্রশিক্ষণে বাংলার ছেলেরা। গত ম্যাচে মেঘালয়ের বিরুদ্ধে হ্যাটট্রিকের পর আবার কেরলের বিরুদ্ধেও হ্যাটট্রিক করে বাংলার রাজদীপ পাল। অন্য গোলটি দুর্গেশ তেওয়ারির। এই জয়ের ফলে টানা তিন ম্যাচ জিতে গ্রুপ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছল বাংলা।


Powered by Froala Editor