
বুধবার কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনের খেলায় বারাকপুর স্টেডিয়ামে বরিশা স্পোর্টিং ক্লাব ও মহামেডান এসির খেলাটি গোলশূন্য শেষ হয়। দ্বিতীয় ডিভিশনের খেলায় বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস কমপ্লেক্স বিধাননগর এম এস এ ১-০ গোলে ভিক্টোরিয়া এস সি কে হারায়। গোল করেন বরুণ মুর্মু।এইচ বি মাঠে কোল ইন্ডিয়া এস পি এ ৪-০ গোলে মৌরী স্পোর্টিং কে হারায়। কোল ইন্ডিয়ার পক্ষে আরমান হোসেন,ইয়াজুল মোল্লা, সম্রাট কইপুত্র ও মহম্মদ তাফসাল হাসান গোল করেন। বি আর আম্বেদকর মাঠে জানবাজার এসি ৪-১ গোলে হারালো রামকৃষ্ণ এস সি কে। জানবাজারের হয়ে সালমান মুর্মু দুটি,আশিবুল আখন্দ ও সৌরভ বিশ্বাস গোল করেন।রামকৃষ্ণর গোলটি লব হাঁসদার।
পঞ্চম ডিভিশনের খেলায় টাউন মাঠে বেনিয়াটোলা ক্লাবকে ১-২ গোলে হারিয়েছে হোয়াইট বর্ডার ক্লাব। হোয়াইট বর্ডারের হয়ে অরিত্র কয়াল দুটি গোল করেন। বেনিয়াটোলার গোলটি গোপাল মজুমদারের।তালতলা মাঠে তারা ফ্রেন্ডস ৫-১ গোলে হারালো ফেডারেশন ক্লাব কে। তারার হাবিবুর মোল্লা হ্যাটট্রিক,তামিম মোল্লা ও আকাশ গোমস ও অপর দিকে ফেডারেশন ক্লাবের রীতম মালিক গোল করেন। ওয়াই এম সি এ মাঠে চেতলা অগ্রণী ক্লাব ৪-০ গোলে সুভাসদীপ ক্লাবকে হারিয়েছে। চেতলার হয়ে শিবা মাইতি, রোহন সাহু দুটি ও রকি গোল করেন।কাস্টমস মাঠে মার্কাস স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে ক্যালকাটা ইউনাইটেড কে হারায়। মার্কসের হয়ে কার্তিক মুখার্জী দুটি ও সঞ্জয় মন্ডল গোল করেন।
Powered by Froala Editor
