নমস্কার, আমি সায়নী। দৈনিক ড্রীবলে আপনাদের স্বাগত। শুরু হয়েছে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলা। সেই সব খবর নিয়েই শুরু করছি আজকের পর্ব। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন
ফুটবল এক নজরে
শুরুতেই সাত গোল লাল হলুদের
বড় ব্যবধানে জয়ে খুশি ইস্টবেঙ্গল কোচ, প্রস্তুতির অভাব কেই দায়ী করছেন মেসারাস কোচ
জিতল কাস্টমস, পাঠচক্র, ড্র কালীঘাট ও পুলিশের
প্রথম মহিলা কোচ সুজাতা করের চ্যালেঞ্জ শুরু কাল
চলে আসি বিস্তারিত খবরে
প্রথম ম্যাচেই সমর্থকদের হৃদয়ে আশার আলো জ্বালালেন লাল হলুদ ফুটবলাররা। শুক্রবার নৈহাটি স্টেডিয়ামে পূর্ণ কর্তৃত্ব নিয়েই ৭-১ গোলে হারালো মেসারাস ক্লাব কে। প্রথমার্ধেই তারা তিন গোলে এগিয়ে যায়। ইস্টবেঙ্গলের পক্ষে গোল করেন জেসিন টিকে দুটি, মনোতোষ মাঝি,সায়ন ব্যানার্জী, গুইতে ভানলাল পেকা,তন্ময় দাস ও সুমন দে।
জয় দিয়ে অভিযান শুরু করলো ক্যালকাটা কাস্টমস , পাঠচক্র। ব্যারাকপুরের বিভূতি ভূষণ স্টেডিয়ামে ক্যালকাটা কাস্টমস ক্লাব ২-১ গোলে হারালো জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব কে। কাস্টমসের দুটি গোল করেন সোনু হালদার ও সৌমি সোম। জর্জের গোলটি অভিষেক কুঞ্জামের।
উলুবেড়িয়া স্টেডিয়ামে মামনি গ্রুপ পাঠচক্র ৩-০ গোলে হারালো রেলওয়ে এফসি কে। গোল করেন ইমতিয়াজ আলম,সাগুন সোরেন ও সৌম্যজিত তরফদার।
কল্যানী স্টেডিয়াম বি মাঠে কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশন ও পুলিশ এসির খেলাটি গোলশূন্য ড্র হয়।
Powered by Froala Editor
