সোমবার কল্যানী স্টেডিয়ামে ইউনাইটেড কলকাতা এস সি ৩-১ গোলে হারালো মহামেডান এসি কে। ইউনাইটেডের পক্ষে জোড়া গোল করেন আদর্শ তামাং। অন্য গোলটি রাহুল ভি পি র। মহামেডান এসি র একমাত্র গোলটি সুরজ পাসোয়ানের।
ব্যারাকপুরের বিভূতি ভূষণ স্টেডিয়ামে শ্রীভুমি এফ সি ২-১ গোলে বি এন আর রিক্রিয়েশন ক্লাব কে হারায়। শ্রীভূমি এফসির পক্ষে জোড়া গোল করেন সফিক আলি গায়েন। রানাঘাট স্টেডিয়ামে দি সিটি এসি ৩-২ গোলে হারালো উত্তরপল্লী এম এস কে।
Powered by Froala Editor
