Search

Suggested keywords:

পিছিয়ে পড়েও জয় বাংলার

পিছিয়ে পড়েও জয় বাংলার

টানা দুই ম্যাচে জয় বাংলার। বুধবার পাঞ্জাবে অনূর্ধ্ব ষোলো জাতীয় ফুটবলে দ্বিতীয় ম্যাচে তারা মেঘালয় কে ৪-২ গোলে হারালো। একসময় ১-২ গোলে পিছিয়ে পড়ে ফাল্গুনী দত্তের প্রশিক্ষণে বাংলার ছেলেরা। কিন্তু দুরন্ত কামব্যাক করে শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে জয় পেল তারা। বাংলার রাজদীপ পাল হ্যাটট্রিক করে। অন্য গোলটি সাগেন হাঁসদার। বাংলার পরের খেলা শুক্রবার কেরলের বিরুদ্ধে।


Powered by Froala Editor