আইএফএ ও সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত রাজ্য আন্ত জেলা অনূর্ধ্ব চোদ্দ স্কুল ফুটবল সুপ্রীম কাপে চ্যাম্পিয়ন হল ঝাড়গ্রামের মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ। আজ ব্যারাকপুর স্টেডিয়ামে তারা ফাইনালে ৬-২ গোলে হারালো দক্ষিণ চব্বিশ পরগনার ঘাসিয়ারা বিদ্যাপীঠ কে। মানিকপাড়ার মুচিরাম মুর্মু একাই তিনটি গোল করেন। অন্য গোলগুলো করে বিবেক মাহাতো দুটি ও দেবজিত মালিক। পক্ষান্তরে ঘাসিয়ারার গোল করে দেবাশীষ সরেন ও ঈশান মন্ডল। ম্যাচের সেরা মানিকপাড়া স্কুলের মুচিরাম মান্ডি। ফাইনালে মাঠে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার স্বপন সেনগুপ্ত , রঞ্জিত মুখার্জী, আইএফএ কোষাধ্যক্ষ সুফল রঞ্জন গিরি,যুগ্ম সহ সচিব বিশ্বজিৎ ভাদুড়ী, রাকেশ ঝাঁ, সুপ্রীম নলেজ ফাউন্ডেশনের প্রিন্সিপাল ড . নবনীল বসু, উত্তর চব্বিশ পরগনা জেলা ক্রীড়া সংস্থার সচিব সিদ্ধার্থ ভট্টাচার্য।
Powered by Froala Editor
