জয়ের হ্যাটট্রিক বাংলার। খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে নিজেদের তৃতীয় ম্যাচেও জিতল বাংলা। আজ সকালে রাঁচিতে বাংলা ৪ -০ গোলে বিহার কে হারালো। বাংলার হয়ে আকাশ ওরাও জোড়া গোল করেন। অন্য দুটি গোল সুজল মুন্ডা ও সৌগত হাঁসদার। দলের খেলায় খুশি বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্য। তিনি জানান ছেলেরা পরিকল্পনা মাফিক ফুটবল খেলেছে। পরের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। তিনি আশা করেন পরের ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখেই বাংলা নক আউট পর্বে পৌছবে। প্রসঙ্গত, আগামী শনিবার গ্রুপ লিগের শেষ ম্যাচে বাংলা মুখোমুখি হবে আয়োজক ঝাড়খণ্ডের।
Powered by Froala Editor
