Search

Suggested keywords:

প্রথম ম্যাচে বড় জয় লাল হলুদের

প্রথম ম্যাচে বড় জয় লাল হলুদের

আজ শুরু হল কন্যাশ্রী কাপ প্রিমিয়ার এ ডিভিশনের গ্রুপ টু এর খেলা। গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ক্লাব ১২-০ গোলের বিশাল ব্যবধানে হারালো মৈত্রী সংসদ কে। নিজেদের মাঠে এই ম্যাচে ইস্টবেঙ্গলের শ্রাবণী মুর্মু হ্যাটট্রিক করেন। সাথী দেবনাথ  ও অন্তোসি সোরেন জোড়া গোল করেন। ফুলমণি খারিয়া, পূর্ণিমা দাস, বিরসি ওরাও , সরিতা ও প্রিয়াঙ্কা গোল করেন।

অশোক নগর স্টেডিয়ামে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসি ৩-০ গোলে হারালো কালীঘাট এস এল এ কে।  গোল করেন মৌমিতা সর্দার, মাম্পি রায়, ও শ্রেয়া।

ব্যারাকপুর স্টেডিয়ামে শ্রীভূমি এফসি ৭-১ গোলে দীপ্তি সংঘ কে হারায়। সিঙ্গ মুর্মু ও  মমতা হাঁসদা দুজনে জোড়া গোল করেন। অন্য গোলগুলো রিমপা হালদার, কবিতা ও ডি গ্রেস। দীপ্তির একমাত্র গোলটি পার্বতী রায়ের।

জি ডি ব্লক মাঠে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব ৯-০ গোলে হারালো চাঁদনী এস সি কে।

Powered by Froala Editor