Search

Suggested keywords:

এক দশক পরে আবার সাব জুনিয়র জাতীয় সেরা বাংলা

এক দশক পরে আবার সাব জুনিয়র জাতীয় সেরা বাংলা

মাঝে কেটে গেছে একটা দশক। ২০১৫ এর পর আবার সাব জুনিয়র জাতীয় ফুটবল প্রতিযোগিতায় সেরার খেতাব জিতলো বাংলা। আজ পাঞ্জাবের অমৃতসরে শ্রী হর গোবিন্দ সাই স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৩-০ গোলে হারালো দিল্লি কে। বাংলার সাগ্নিক কুণ্ডু এদিন হ্যাটট্রিক করে। এই নিয়ে বাংলার এই ফুটবলারটি গোটা টুর্নামেন্টে নটি গোল করে। বাংলার এই সাফল্যের জন্য কোচ গৌতম ঘোষ বাংলার ফুটবলারদের সম্পূর্ণ কৃতিত্ব দিয়েছেন। বিজয়ী দলের সমস্ত সদস্যকে অভিনন্দন জানান আইএফএ সচিব অনির্বাণ দত্ত। এই বছরটা শুরু হয়েছিল সন্তোষ ট্রফিতে বাংলার সাফল্য দিয়ে। বছরের শেষ দিকে সাব জুনিয়র জাতীয় ফুটবলে চ্যাম্পিয়ন খেতাব বাংলার ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুটে আরো একটি পালক।


Powered by Froala Editor