Search

Suggested keywords:

জমে উঠেছে কন্যাশ্রী কাপের খেলা

জমে উঠেছে কন্যাশ্রী কাপের খেলা

কন্যাশ্রী কাপ প্রিমিয়ার বি এর খেলায় নৈহাটি স্টেডিয়ামে পুলিশ এসি ৫-০ গোলে জে বি পুর ডাবলু এস এ কে হারিয়েছে। বি আর আম্বেদকর মাঠে রামপুর মিলন সংঘ ৪-০ গোলে ভাঙ্গর এস ডাবলু এফ কে হারায়। বারাকপুর স্টেডিয়ামে অল এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাব ৫-০ গোলে যুবক সংঘকে হারিয়েছে।

উলুবেড়িয়া স্টেডিয়ামে  মানিক ফুটবল সি সি ও  ভারতী আদিবাসী সোসাইটি এর খেলাটি ১ -১ গোলে অমীমাংসিত ভাবে শেষ হয়। অপর দিকে  কল্যানী স্টেডিয়াম বি তে হাওড়া উদ্যোগী ৩-১ গোলে অখিল ভারতীয় আদিবাসী এ ভি পি  কে হারায়।


Powered by Froala Editor