প্রথম বছরেই সুপার হিট বেঙ্গল সুপার লিগ। আজ কল্যানী স্টেডিয়ামে ফাইনালে হাওড়া হুগলী ওয়ারিয়র্স ৩-২ গোলে জে এইচ আর রয়েল সিটি এফসি কে হারিয়ে এই প্রতিযোগীতায় চ্যাম্পিয়নের খেতাব জিতে নেয়। এদিন হাড্ডা হাড্ডি লড়াইয়ে প্রথম গোল করে এগিয়ে যায় হাওড়া হুগলী। ম্যাচে দু বার হাওড়া এগিয়ে গেলেও দুবারই সমতা ফেরায় রয়েল সিটি। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে অমীমাংসিত থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে হাওড়া হুগলী ওয়ারিয়র্স গোল করে ম্যাচ নিজেদের পকেটে পুরে নেয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ছিল ব্যক্তিগত পুরস্কারের ছড়াছড়ি। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার ভাস্কর গাঙ্গুলি, আইএফএ সচিব অনির্বাণ দত্ত, কল্যানী পৌরসভার পুরপ্রধান ড. নীলিমেষ রায় চৌধুরী, হাওড়া হুগলী ওয়ারিয়র্স দলের অন্যতম কর্ণধার রাজীব ব্যানার্জী,শ্রাচি স্পোর্টসের চেয়ারম্যান তমাল ঘোষাল ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি।
Powered by Froala Editor
