আবারও সাত গোল বাংলার মেয়েদের। সোমবার সকালে নদীয়ার কৃষ্ণনগর দ্বিজেন্দ্র লাল রায় স্টেডিয়ামে অনুষ্ঠিত ৩০ তম সিনিয়র জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ রাজমাতা জিজাবাঈ ট্রফির বাছাই পর্বের খেলায় রেলওয়েজকে ৭-০ গোলে হারালো বাংলার মেয়েরা। এর আগে প্রথম ম্যাচে একই ব্যবধানে মেঘালয় কে হারিয়েছিল সুলঞ্জনা, মৌসুমীরা। গত ম্যাচে সুলঞ্জনার হ্যাটট্রিকের পর এদিন বাংলার হয়ে হ্যাটট্রিক করেন রিম্পা হালদার। এদিনও জোড়া গোল সুলঞ্জনা রাউলের। মৌসুমী মুর্মু ও সঙ্গীতা বাসফোর অন্য দুটি গোল করেন। এই জয়ের ফলে বাংলা ডি গ্রুপে শীর্ষ স্থান দখলের লড়াইয়ে নিজের অবস্থান অনেকটা মজবুত করলো।
Powered by Froala Editor
