লড়াই করেও শেষ মুহূর্তের গোলে হার বাংলার। আজ সিনিয়র জাতীয় মহিলা ফুটবল রাজমাতা জিজাবাই ট্রফির ফাইনালে বাংলা শেষ মুহূর্ত পর্যন্ত তুল্যমূল্য লড়াই চালায় প্রতিপক্ষ মণিপুরের বিরুদ্ধে। কার্ড সমস্যা জনিত কারণে খেলতে পারেননি অধিনায়িকা সঙ্গীতা বাস্ফোর। তার পরও লড়াই ছাড়েনি বাংলা। গোল করার সুযোগও এসেছিল বাংলার কাছে। কিন্ত খেলার অন্তিম লগ্নে মণিপুরের করা গোল খেলার ভাগ্য নির্ধারণ করে দেয়।
Powered by Froala Editor
