বড় জয় পেল শ্রীভূমি এফ সি। বুধবার চুঁচুড়া ইস্টার্ন গ্রাউন্ডে তারা ৫-১ গোলে হারালো ওয়ারি এসি কে। বিজয়ী দলের হয়ে জোড়া গোল পিয়াস শিকারওয়ারের। অভিষেক হালদার, সৌরভ দাস ও রবি দাস গোল করেন। ওয়ারির একমাত্র গোলটি রাকেশ কাপুড়িয়ার।
অন্য ম্যাচে কল্যানী স্টেডিয়াম বি তে অ্যাসোস রেনবো এসি ও পিয়ারলেস এস সির খেলাটি গোলশূন্য ড্র হয়।
Powered by Froala Editor
