এগারো গোল বাংলার ছেলেদের। ট্রাইবাল গেমসে পুরুষ বিভাগে গ্রুপ লিগে বাংলা দ্বিতীয় ম্যাচেও অনায়াস জয় পেল। আজ রাঁচির সি এ জি স্পোর্টস কমপ্লেক্স এ তারা ১১-১ গোলে হারালো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কে। বাংলার হয়ে জোড়া গোল সুজল মুন্ডা, অমিত এক্কা,রাহুল মুর্মু ও সৌরভ সাব্বারের। একটি করে গোল করেন আকাশ ওরাও এবং প্রভাত সোরেন। বাকি গোলটি আত্মঘাতী। এই জয়ের সুবাদে বাংলা দুই ম্যাচে ছয় পয়েন্ট অর্জন করল। বৃহস্পতিবার গ্রুপ লিগের শেষ ম্যাচে বাংলা বিহারের মুখোমুখি হবে।
Powered by Froala Editor
Related posts
গোলের বন্যা বাংলার মেয়েদের / রেলিগেশন রাউন্ডের খেলার ক্রীড়া সূচী
21 October, 2024
1 mins read
Anirban Roy Sarkar
পঞ্চম ডিভিশন এ গ্রুপের সেরা বি ওয়াই এস এভারগ্রীন ক্লাব
29 September, 2024
1 mins read
Anirban Roy Sarkar
