আজ বাংলা ফুটবলের জন্য একটি অন্যরকম দিন। তিন বছর বন্ধ থাকার পর কল্যানী স্টেডিয়ামে বুধবার শুরু হল ১২৫ তম আইএফএ শিল্ডের খেলা। বাংলার চিরায়ত ঢাকের বোলে সমবেত নৃত্যের ছন্দে বেলুন উড়িয়ে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়ে গেল এবছরের আইএফএ শিল্ড। একই সঙ্গে ঐতিহাসিক আইএফএ শিল্ডের আবরণ উন্মোচন করেন রাজ্যের অগ্নি নির্বাপক ও জরুরী পরিষেবা মন্ত্রী সুজিত বসু, সাংসদ পার্থ ভৌমিক। উপস্থিত ছিলেন কল্যানী পুরসভার পুরপ্রধান ড . নীলিমেশ রায় চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রাচি স্পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি, চেয়ারম্যান তমাল ঘোষাল, শ্রাচি স্পোর্টসের এডভাইজার শিবাজী পাঁজা। আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, কোষাধ্যক্ষ সুফল রঞ্জন গিরি,সহ সভাপতি দিলীপ নারায়ন সাহা, সহ সচিব রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল,বিশ্বজিৎ ভাদুড়ী।
প্রথম ম্যাচেই দুরন্ত জয় ইস্টবেঙ্গলের। এদিন কল্যানী স্টেডিয়ামে তারা শ্রীনিধী ডেকান এফসি কে ৪-০ গোলে হারালো। লাল হলুদের হয়ে গোল করেন জয় গুপ্তা, সল ক্রেস্পো, হামিদ ও জিকসন সিং।

Powered by Froala Editor
