Search

Suggested keywords:

বাংলা শেষ চারে

বাংলা শেষ চারে

খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসের শেষ চারে বাংলার ফুটবল দল। আজ সকালে ছত্রিশগড়ের রায়পুরের কোটায় স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে তারা গ্রুপ লিগের শেষ ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে ৯ -০ গোলে জয়লাভ করে। প্রথমার্ধেই  বাংলা ৬-০ গোলে এগিয়ে ছিল। বাংলার হয়ে রাহুল মুর্মু তিনটি, বিজয় মুর্মু, করণ চাঁদ মুর্মু, আকাশ ওরাও,সঞ্জয় ওরাও,দিলীপ ওরাও ও সজল মুন্ডা গোল করেন। সেমি ফাইনালে বাংলা খেলবে আগামী বুধবার। তবে প্রতিদ্বন্দ্বী এখনও স্থির হয়নি। বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্য  প্রতিদ্বন্দ্বী নিয়ে ভাবতে রাজি নন। তার কাছে সেমিফাইনাল একটা নতুন ম্যাচ। নতুন ভাবে শুরু করেই সেমি ফাইনালে জিততে চান তিনি।

Powered by Froala Editor