Search

Suggested keywords:

এ বছরের কলকাতা লিগ পি কে ব্যানার্জীকে উৎসর্গ আইএফএর

এ বছরের কলকাতা লিগ পি কে ব্যানার্জীকে উৎসর্গ আইএফএর

এশিয়ায় প্রাচীনতম লিগ কলকাতা ফুটবল লিগ ২০২৫-২৬ উৎসর্গ করা হল কিংবদন্তী ফুটবল ব্যক্তিত্ব প্রয়াত প্রদীপ কুমার ব্যানার্জী কে।  দক্ষিণ কলকাতার এক অভিজাত হোটেলে এই ঘোষণা করা হয়। এদিনের এই অনুষ্ঠানে প্রদীপ কুমার ব্যানার্জীর ছবি সম্বলিত কলকাতা ফুটবল লিগের একটি স্ট্যাম্প রিলিজ করা হয়। পাশাপাশি   ১২৭ তম কলকাতা ফুটবল লিগে প্রথমবার ম্যাসকট হিসেবে বাঙালির চিরকালীন জনপ্রিয় চরিত্র গোপাল ভাঁড় প্রকাশিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, অগ্নি নির্বাপক ও জরুরী পরিষেবা দপ্তরের মন্ত্রী সুজিত বসু, ক্রীড়া দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা,   ডিরেক্টর জেনারেল অফ পোস্টাল ডিপার্টমেন্ট  ড . হামিদ জাফর, প্রাক্তন ফুটবলার প্রসূন ব্যানার্জী, অশোক চন্দ ,মনোরঞ্জন ভট্টাচার্য, অতনু ভট্টাচার্য, প্রশান্ত ব্যানার্জী, সুমিত মুখার্জী, দীপেন্দু বিশ্বাস, সন্দীপ নন্দী, লাল কমল ভৌমিক,  সঞ্জয় সেন, অলিম্পিয়ান সোমা বিশ্বাস। এ ছাড়া ইস্টবেঙ্গল ক্লাব কর্তা দীপঙ্কর চক্রবর্তী, মহামেডান স্পোর্টিং কার্যকরি  সভাপতি মহম্মদ কামারউদিন, সচিব ইশতিয়াক আহমেদ ,  শ্রাচী স্পোর্টসের চেয়ারম্যান তমাল ঘোষাল, আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, সহ সচিব রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখার্জী, এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি।কলকাতা ফুটবল লিগের এই অভিনব প্যাকেজে উপস্থিত সকলে অত্যন্ত  খুশি।


Powered by Froala Editor