
চূড়ান্ত উত্তেজনার ফাইনালে শ্রীভূমি এফসি কে হারিয়ে কন্যাশ্রী কাপ প্রিমিয়ার এ ডিভিশনের খেতাব জিতল ইস্টবেঙ্গল। মঙ্গলবার কিশোর ভারতী স্টেডিয়ামে নির্ধারিত সময়ে খেলার ফলাফল ছিল ১-১। ইস্টবেঙ্গলের পক্ষে গোল করেন সুলঞ্জনা রাউল ও শ্রী ভুমির হয়ে গোল করেন রিমপা হালদার। পরে টাইব্রেকারে ৪-২ গোলে জিতল ইস্টবেঙ্গল। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, অগ্নিনির্বাপক ও জরুরী পরিষেবা দপ্তরের মন্ত্রী সুজিত বসু ক্রীড়া দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা, প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস,আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায় সচিব অনির্বাণ দত্ত সহ সচিব রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখার্জী এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি।
Powered by Froala Editor
