Search

Suggested keywords:

রেলের যুদ্ধে জয়ী ইস্টার্ন রেল

রেলের যুদ্ধে জয়ী ইস্টার্ন রেল

শনিবার প্রথম ডিভিশনের ম্যাচে  কোন্নগরে   ঐক্য সম্মিলনী   এফ সি আই কে এর ২-১ গোলে পরাজিত করে। ঐক্যর গোল দুটি  সৌরভ মোদক ও সৈকত মন্ডলের। এফ সি আইয়ের গোল দেবজিত রায়ের। ব্যারাক পুর স্টেডিয়ামে  অ্যাডামস ইউনিটেড স্পোর্টস আকাদেমি ২-০ গোলে সুবর্বান ক্লাব কে গোল করেন।   অ্যাডামস এর গোল ধুমা মুর্মু ও কাজী তালালের। শ্রীরামপুরে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব ৪-১ গোলে ক্যালকাটা এফ সি কে হারায়।

দুই রেলের যুদ্ধে জয়ী ইস্টার্ন রেল স্পোর্টস ক্লাব ২-১ গোলে হারালো রেলওয়ে এফসি কে হারায়। শনিবার কল্যানী স্টেডিয়ামে  প্রিমিয়ার ডিভিশনের খেলায় ইস্টার্ন রেলের  স্বরূপ সরকার ও সৌরভ রায় গোল করেন। অন্য দিকে রেলওয়ে এফসির গোলটি মহম্মদ সাকিরুল আলমের।

বিধান নগর মিউনিসিপ্যাল স্পোর্টস কমপ্লেক্সে পুলিশ এসি ও টালিগঞ্জ অগ্রগামীর খেলাটি গোলশূন্য ভাবে শেষ হয়।

Powered by Froala Editor