প্রথম ম্যাচে ড্র এর পর দ্বিতীয় ম্যাচেই হারের সম্মুখীন মহামেডান স্পোর্টিং ক্লাব। বুধবার নৈহাটি স্টেডিয়ামে ইউনাইটেড স্পোর্টস ক্লাব ৩-০ গোলে হারালো মহামেডান স্পোর্টিং ক্লাব কে। প্রথমার্ধে খেলা গোল শূন্য ছিল। দ্বিতীয়ার্ধে দীপেশ মুর্মু গোল করে ইউনাইটেড কে এগিয়ে দেন। এর পর সাহিল হরিজন পরপর দুটি গোল করেন। মহামেডানের লালথান কিমার একটি পেনাল্টি বাঁচিয়ে দেন ইউনাইটেড গোলরক্ষক সৌরভ সামন্ত। খেলার ম্যান অব দ্যা ম্যাচ হন সাহিল হরিজন।
Powered by Froala Editor
