শনি বাসরীয় সন্ধ্যের যুব ভারতী ক্রীড়াঙ্গনে তখন আগাম দীপাবলি। টাই ব্রেকারে চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে ৫-৪ গোলে হারিয়ে ১২৫ তম আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান। এর আগে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় প্রথমে গোল করে এগিয়ে যায় লাল হলুদ। ইস্টবেঙ্গলের হামিদ গোল করে দলকে এগিয়ে দেন। সেই এগিয়ে যাওয়া অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিরতির আগেই মোহনবাগানকে সমতায় ফেরান আপুঁইয়া। তার পরে ম্যাচে আর গোলের মুখ দেখেনি দু পক্ষের কেউই। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। টাই ব্রেকারে গোল রক্ষক পরির্বতন করে ইস্টবেঙ্গল। তাতে অবশ্য শেষ পর্যন্ত লাভ হয়নি দলের। মোহনবাগান পাঁচটি শট গোলে রাখলেও লাল হলুদের জয় গুপ্তার শট রুখে দেন বাগান গোল রক্ষক বিশাল কাইথ। ম্যাচের সেরা হন ইস্টবেঙ্গলের মহেশ সিং। ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দু দলের হাতে পুরস্কার তুলে দেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস, অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা মন্ত্রী সুজিত বসু । উপস্থিত ছিলেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত,আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায় সচিব অনির্বাণ দত্ত সহ অন্যান্য কর্তারা। এদিন আইএফএর পক্ষ থেকে রাজ্য সরকারের ত্রাণ ও বিপর্যয় মোকাবিলা তহবিলে ১০ লক্ষ টাকা ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের হাতে তুলে দেওয়া হয়।


Powered by Froala Editor
