Search

Suggested keywords:

শৃঙ্খলা রক্ষা কমিটির সভা আইএফএ তে

শৃঙ্খলা রক্ষা কমিটির সভা আইএফএ তে

আইএফএর বিরুদ্ধে সংবাদমাধ্যমে অবমাননাকর মন্তব্য করার জন্য সুরুচি সংঘের হেড কোচ রঞ্জন ভট্টাচার্য কে সাংবাদিক সম্মেলন করে  নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। পাশাপাশি তাঁকে দুটি ম্যাচে সাসপেন্ড থাকতে হবে। অন্যথায় তাঁকে পুরো মরশুমের জন্য সাসপেন্ড করা হবে। শুক্রবার আইএফএ শৃঙ্খলা রক্ষা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে  এই সভায় উপস্থিত হয়ে রঞ্জন ভট্টাচার্য তাঁর মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।এর পাশাপাশি ম্যাচ ফিক্সিং এর অভিযোগে ওয়ারি এসির দুই ফুটবলারকে আগামী দিনে শৃঙ্খলা রক্ষা কমিটির সভায় ডাকা হয়েছে।


Powered by Froala Editor