Search

Suggested keywords:

সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলকে সংবর্ধনা রাজ্য সরকারের

সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলকে সংবর্ধনা রাজ্য সরকারের

নতুন বছরে বাংলা ফুটবলের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন বাংলার ফুটবলাররা। সাত বছর পরে আবার সন্তোষ ট্রফি এসেছে বাংলার ঘরে। বাংলার  এই সাফল্যে খুশি রাজ্য সরকার । মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নবান্ন সভাঘরে মিলিত হন বাংলা দলের সকল সদস্যদের সঙ্গে। তিনি দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে  বাংলা ফুটবলের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। মুখ্যমন্ত্রী বাংলা দলের সদস্যদের উৎসাহিত করতে ৫০ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। এর পাশাপাশি যত দ্রুত সম্ভব সকল সদস্যদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন।  এদিনের অনুষ্ঠানে রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস, বাংলা দলের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব অনির্বাণ দত্ত, সহ সভাপতি সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস, দিলীপ নারায়ন সাহা,সহ সচিব রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখার্জী,  বিশ্বজিৎ ভাদুড়ী ও এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি। অনুষ্ঠানে আইএফএর পক্ষ থেকে সচিব অনির্বাণ দত্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উপহার তুলে দেন।


Powered by Froala Editor