দ্বিতীয় ডিভিশনে লড়াই জমে উঠেছে। বুধবার গঙ্গাধরপুর মাঠে জোড়াবাগান ক্লাব ১-০ গোলে রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাব কে হারিয়েছে। পায়রাডাঙায় নর্থ এন্টালি ইউ টি এস ১-০ গোলে হারালো ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব কে। নর্থ এন্টালির হয়ে কেশ হোসেন গোলটি করেন। বি আর আম্বেদকর মাঠে কোল ইন্ডিয়া এস পি এ ২-০ জানবাজার এসি কে হারায়। বিজয়ী দলের পক্ষে শেখ মুশারফ হোসেন ও হিমাংশু বাগদি গোল করেন। আরিয়াদহ মাঠে সোনারপুর ওয়াই এম এস এ ১-০ গোলে জ্যোতির্ময় এসি কে পরাজিত করে। একমাত্র গোলটি তুহিন দাসের।
Powered by Froala Editor
