প্রথম ম্যাচে কর্ণাটক কে হারানোর পর দ্বিতীয় ম্যাচে অসমের বিরুদ্ধেও জিতল বাংলা। সাব জুনিয়র জাতীয় ফুটবল প্রতিযোগিতায় আজ সকালে অমৃতসরে তারা ৪-০ গোলে হারালো অসম কে। খেলার প্রথমার্ধে সাগ্নিক কুণ্ডু প্রথম গোল করে দলকে এগিয়ে দেয়। বিরতির পর দ্বিতীয়ার্ধে সিদু সোরেন বাংলার পক্ষে ব্যবধান বাড়ায়। এর পর সাগ্নিক কুণ্ডু জোড়া গোল করে নিজে হ্যাটট্রিক করে এবং একই সঙ্গে বাংলা কে তিন গোলে জয় এনে দেয়। গ্রুপ লিগে বাংলার শেষ ম্যাচ আগামী শুক্রবার দুপুরে উত্তর প্রদেশের বিরুদ্ধে।

Powered by Froala Editor
