Search

Suggested keywords:

সুপ্রীম কাপের ফাইনালে ঘাসিয়ারা বিদ্যাপীঠ

সুপ্রীম কাপের ফাইনালে ঘাসিয়ারা বিদ্যাপীঠ

রাজ্য আন্ত জেলা অনূর্ধ্ব চোদ্দ স্কুল ফুটবল সুপ্রীম কাপের ফাইনালে উঠলো দক্ষিণ চব্বিশ পরগনার ঘাসিয়ারা বিদ্যাপীঠ। আজ ব্যারাকপুর স্টেডিয়ামে তারা প্রথম সেমিফাইনালে  বর্ধমানের  বামুনিয়া হাইস্কুল কে ৩-২ গোলে হারালো। বিজয়ী দলের হয়ে দীপায়ন মন্ডল, মহম্মদ আসাদ শেখ ও শামিন আখতার গোল করে ।বামুনিয়ার গোল করে শচীন বাসকে ও সুরজ ক্ষেত্রপাল। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে খেলবে  ঝাড়গ্রামের  বিবেকানন্দ বিদ্যাপীঠ ও শিলিগুড়ির তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়।

Powered by Froala Editor