Search

Suggested keywords:

জয় দিয়ে শুরু বাংলার

জয় দিয়ে শুরু বাংলার

জয় দিয়ে তাদের অভিযান শুরু করলো অনূর্ধ্ব কুড়ি বাংলা দল। আজ সকালে ছত্তিশগড়ের নারায়ণপুরে রামকৃষ্ণ মিশন আশ্রম মাঠে তারা গ্রুপের প্রথম ম্যাচে কর্ণাটক কে  ২ -১ গোলে হারালো। বাংলার পক্ষে গোল দুটি করেন তনবির দে ও প্রভাত প্রধান। এই জয়ে খুশি বাংলার কোচ দীপঙ্কর বিশ্বাস ও গোলকিপার কোচ সন্দীপ নন্দী। তাঁরা জানান যে কোন টুর্নামেন্টে প্রথম ম্যাচে জয় সবসময় স্বস্তির। বাংলার পরের খেলা আগামী বুধবার উড়িষ্যার বিরুদ্ধে।