Search

Suggested keywords:

আইএফএর নতুন কোষাধ্যক্ষ সুফল রঞ্জন গিরি

আইএফএর নতুন কোষাধ্যক্ষ সুফল রঞ্জন গিরি

আইএফএর নতুন কোষাধ্যক্ষ নির্বাচিত হলেন সুফল রঞ্জন গিরি। শনিবার গভর্নিং বডির সভায় উপস্থিত সদস্যরা সর্বসম্মতি ক্রমে তিনি এই পদে নির্বাচিত হলেন। এর আগে প্রাক্তন কোষাধ্যক্ষ দেবাশীষ সরকার পদত্যাগ করায় এই পদটি শূন্য হয়ে পড়েছিল। এছাড়া এদিনের গভর্নিং বডির সভায় প্যানেল অফ আরবিট্রেটর এ সাত জন আইনজীবীর নাম চূড়ান্ত করা হয়। বাকি তিন জনের নাম চূড়ান্ত করতে সচিবকে দায়িত্বভার ন্যস্ত করা হয়। দেরিতে নাম পাঠানোয় এ বছরের গভর্নিং বডিতে মোহনবাগান ক্লাবের কোনও প্রতিনিধি ছিলনা। এদিন গভর্নিং বডিতে  মোহনবাগানের প্রতিনিধি হিসেবে দেবাশীষ দত্ত এর নাম কো অপ্ট সদস্য হিসেবে ঘোষণা করা হয়। পাশাপাশি চিত্তরঞ্জন দাশ কেও কোঅপ্ট সদস্য হিসেবে ঘোষণা করা হয়।আইএফএ শিল্ড নিয়ে আইএফএ র অগ্রগতি নিয়ে সদস্যদের জানানো হয়।


Powered by Froala Editor