মঙ্গলবার গভর্নিং বডির সভায় বি এস এস স্পোর্টিং ক্লাব, জানবাজারএসি ও শ্যামা প্রসাদ স্মৃতি সংয়ের নাম পরিবর্তনের প্রস্তাব গৃহীত হয়। ২০২৪-২৫ খসড়া বার্ষিক আর্থিক হিসাব অনুমোদিত হয়। একাধিক অ্যাকাডেমি পরিদর্শন রিপোর্ট পেশ করা হয়। তার মধ্যে অনেক অ্যাকাডেমির অনুমোদন দেওয়া হয়। বেশ কিছু অ্যাকাডেমির পরিকাঠামো আবার খতিয়ে দেখার কথা বলা হয়েছে। সহযাত্রী ও বেঙ্গল স্পোর্টিং ক্লাবের অভ্যন্তরীণ গোলমাল মেটাতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে থাকা অভিযোগের প্রেক্ষিতে তাদের কাছ থেকে মুচলেখা চেয়ে ভবিষ্যতে এই ধরনের ভুল না করার প্রতিশ্রুতির ভিত্তিতে তাদের অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছে। এই গভর্নিং বডির সভায় গভর্নিং বডির সদস্য ও কো অপ্ট সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, কোষাধ্যক্ষ দেবাশীষ সরকার, সহ সভাপতি সৌরভ পাল ও স্বরূপ বিশ্বাস, সহ সচিব রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখার্জী।
Powered by Froala Editor
