Search

Suggested keywords:

আন্ত জেলা ফুটবলে জিতল উত্তর ২৪ পরগনা, ড্র কালিম্পং ও পশ্চিম বর্ধমানের

আন্ত জেলা ফুটবলে জিতল উত্তর ২৪ পরগনা, ড্র কালিম্পং ও পশ্চিম বর্ধমানের

আন্ত জেলা অনূর্ধ্ব চোদ্দ ফুটবল প্রতিযোগিতায় বুধবার হলদিয়ায় দুর্গাচক স্টেডিয়ামে উত্তর চব্বিশ পরগনা ৬-০ গোলে বাঁকুড়া কে হারায়। অন্য  ম্যাচে জলপাইগুড়ির সাই কমপ্লেক্স বিশ্ববাংলা স্টেডিয়ামে কালিম্পং ও পশ্চিম বর্ধমানের খেলাটি ২-২ গোলে ড্র হয়। কালিম্পং এর পক্ষে জোসেফ রাই ও জিতেন্দ্র বাদ্যকর গোল করেন। অন্য দিকে পশ্চিম বর্ধমানের হয়ে গোল করেন  মোহিত বাউরি  ও সাগিন হাঁসদা।

Powered by Froala Editor