Search

Suggested keywords:

আবির্ভাবেই ডুরান্ড ফাইনালে ডায়মন্ড হারবার

আবির্ভাবেই ডুরান্ড ফাইনালে ডায়মন্ড হারবার

বুধ সন্ধ্যের যুব ভারতী ভারতীয় ফুটবলে এক নতুন শক্তির উত্থানের সাক্ষী রইল। ডার্বি জয়ের পর আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল কে ২-১ গোলে হারিয়ে ডুরান্ড ফাইনালে উঠলো ডায়মন্ড হারবার এফসি। আজ প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধ ছিল নাটকীয়। ৬৬ মিনিটে সেট পিস থেকে ব্যাক ভলিতে গোল করে দলকে এগিয়ে দেন ডায়মন্ড হারবারের মাইকেল করটোজার। মাঠের উত্তেজনা স্থিমিত হবার আগেই দুর্দান্ত ভলিতে সমতায় ফেরান ইস্টবেঙ্গলের আনোয়ার আলি। কিন্তু নাটক তখনও বাকি। ৮৩ মিনিটে আবারও সেট পিস থেকে তৃতীয় প্রচেষ্টায় জয়ের গোল করে যান লাল হলুদের প্রাক্তনী ডায়মন্ড হারবারের জবি জাস্টিন। শনিবার ফাইনালে ডায়মন্ডের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড।


Powered by Froala Editor