Search

Suggested keywords:

লাল হলুদ ডার্বির রং

লাল হলুদ ডার্বির রং

সকাল থেকেই লাল হলুদ সবুজ মেরুন রঙে রঙিন হয়ে ছিল কল্যানী। বিকেলে ম্যাচেও সেই রঙের ছোঁয়া দেখা গেলো  ডার্বি ম্যাচে। পয়েন্ট তালিকায় খানিকটা পিছিয়ে থেকেই এই ম্যাচ শুরু করে বিনো জর্জের ইস্টবেঙ্গল। শুরুর দশ মিনিটের মধ্যেই জেসিনের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। পরে ব্যবধান বাড়ান সায়ন ব্যানার্জী। ম্যাচের ভাগ্য যখন লাল হলুদের দিকে অনেকটাই ঝুঁকে সেই সময় খেলায় ফেরে মোহনবাগান। সবুজ মেরুনের পক্ষে ব্যবধান। কমান লিওয়ান কাস্তানা।  পরে দলকে সমতায় ফেরান কিয়ান নাসিরি। সেই সমতা অবশ্য স্থায়ী হয়নি। ম্যাচের শেষ দিকে ডেভিড লালসাঙ্গা  জয়ের গোল এনে দেন ইস্টবেঙ্গলকে। এদিন আরও সুযোগ নষ্ট না করলে হ্যাটট্রিক হতে পারতো ডেভিডের। সুযোগ অবশ্য এসেছিল সবুজ মেরুনের  কাছেও। কিয়ান নাসিরির শট পোস্টে লেগে প্রতিহত হয়। 

কলকাতার বাইরে অতীতে শিলিগুড়িতে ডার্বি ম্যাচের নজির রয়েছে। দক্ষিণ বঙ্গের কোনও জেলায় এই প্রথম ডার্বি ম্যাচের আয়োজন। সফল কল্যাণীর কর্তারা। নির্বিঘ্নে ম্যাচ শেষ হওয়ায় আইএফএ কর্তাদের মুখেও হাসি।


Powered by Froala Editor