ব্রহ্মা বলেন বিষ্ণুকে
তুই ভীষণ হিংসুটে
দেখা না তুই জিতে?
বিষ্ণু বলেন ব্রহ্মাকে
বুড়ো হলে কী দম থাকে?
বলিস্ না গোল দিকে।
ব্রহ্মা বলেন, বিষ্ণু
আয় দু’জনে খেলি
আয় দু’জনে ফুটবলে দিই পা
আমরা খত্ দিই নাকে
বিশ্বকাপে ইন্ডিয়াকে
কেউ আটকাবে না।
পেনাল্টি কিক্ করতে গিয়ে বিষ্ণু ভাঙেন মাজা
ব্রহ্ম সেই দুঃখে বলেন ছেড়ে দিলাম গাঁজা।
Powered by Froala Editor
Related posts
জিতল ট্যাংরা, শ্যামবাজার, বেহালা ও জেফা যাদবপুরের জয়
1 September, 2024
1 mins read
Anirban Roy Sarkar
