Search

Suggested keywords:

আলিপুর ও গড়লগাছার জয়

আলিপুর ও গড়লগাছার জয়

তৃতীয় ডিভিশনের খেলায় কাস্টমস মাঠে জেফা যাদবপুর অ্যাসোসিয়েশন  কে ১-০  গোলে  আলিপুর এস সি হারায়। সান্টু সাউ জয় সূচক গোলটি করেন।

তালতলা মাঠে শ্যামবাজার ইউনাইটেড ক্লাব ও আমুজি কাশিপুর সরস্বতী ক্লাব এর খেলাটি গোলশূন্য ড্র হয়।

হাই কোর্ট মাঠে টাউন ক্লাব ও সোনালী শিবিরের খেলাটি পরিত্যক্ত হয়েছে।

দেশবন্ধু পার্কে গড়লগাছা এস সি ২- ১ গোলে ট্যাংরা এফসি কে হারায়। গড়লগাছা এস সির হয়ে জোড়া গোল করেন  অরবিন্দ টুডু। ট্যাংরার হয়ে গোল করেন সৌম্যদীপ দাস।

Powered by Froala Editor