Search

Suggested keywords:

খেতাবের লড়াই জিইয়ে রাখল ইউনাইটেড

খেতাবের লড়াই জিইয়ে রাখল ইউনাইটেড

প্রয়োজন ছিল একটি জয়ের। তাহলেই চ্যাম্পিয়নশিপের দৌড়ে লাল হলুদের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারতো বেগুনী ব্রিগেড। সেই কাঙ্খিত জয় না পেলেও দুবার পিছিয়ে পড়েও সুরুচি সংঘের বিরুদ্ধে ২-২ গোলে ম্যাচ ড্র রেখে নিজেদের খেতাব জয়ের আশা জিইয়ে রাখলো ইউনাইটেড স্পোর্টস ক্লাব। আজ ব্যারাকপুর স্টেডিয়ামে আট মিনিটের মাথায় পেনাল্টি থেকে কে হোরামের গোলে এগিয়ে যায়।  ৪০ মিনিটে ইউনাইটেডের শ্রীনাথ গোল করে দলকে সমতায় ফেরান।  তার পর দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে আকাশ মন্ডলের গোলে আবারও এগিয়ে যায় সুরুচি। ম্যাচের অন্তিম লগ্নে ৮৭ মিনিটে আবারও ইউনাইটেড কে সমতায় ফেরান শ্রীনাথ। পরের ম্যাচে লাল হলুদ কে হারাতে পারলে প্রথমবার কলকাতা লিগের চ্যাম্পিয়নের খেতাব জিততে পারে ইউনাইটেড স্পোর্টস ক্লাব। অন্য ম্যাচে কল্যানী স্টেডিয়ামে ইউনাইটেড কলকাতা এস সি ৫-০ গোলের বড় ব্যবধানে হারালো ক্যালকাটা কাস্টমস ক্লাব কে। বিজয়ী দলের হয়ে রাহুল বেনু দুটি,জিতেন মুর্মু, ভিনিল পূজারী ও সমীর বায়েন গোল করেন।


Powered by Froala Editor