ভারতীয় ফুটবলের আঙিনায় আরও একটি স্বপ্নের জন্ম হল। মাঝ ডিসেম্বরে উত্তরবঙ্গের মালদা জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে উদ্বোধন হয়ে গেল বেঙ্গল সুপার লিগের। সারা পশ্চিমবঙ্গের আটটি জেলা ভিত্তিক দল নিয়ে এই প্রতিযোগিতাকে ঘিরে আগামী দুমাস জেলায় জেলায় উত্তেজনার পারদ চড়বে।
উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী দোয়েল গোস্বামীর সুরের ছোঁয়ায় মেতে উঠলো মালদহ বাসী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, মালদহ জেলা ক্রীড়া সংস্থার সচিব কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। এছাড়াও ছিলেন শ্রাচি স্পোর্টসের চেয়ারম্যান তমাল ঘোষাল,ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি।
প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল শাহিদ রমনের প্রধিক্ষণাধীন মালদহ মুর্শিদাবাদের জে এইচা আর রয়াল সিটি এফসি ও বিশ্বজিৎ ভট্টাচার্য এর প্রশিক্ষণে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি। মালদার আকাশ রবির উদয় দেখলো। সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন বাংলার সর্বোচ্চ গোলদাতা রবি হাঁসদা এ দিন জ্বলে উঠলেন রয়াল এর জার্সি গায়ে। এদিন তাঁর জোড়া গোল জয়ের ভিত গড়ে দিল দলের। অন্য গোলটি ব্রাজিলীয় ফুটবলার পাউলারের।অন্য দিকে নর্থ বেঙ্গলের গোলটি আত্মঘাতী।
এই টুর্নামেন্টের আর একটি আকর্ষণীয় দিক হল অ্যাডিশনাল অ্যাসিসটেন্ট রেফারির প্রচলন। মূলত গোললাইন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে সহায়ক হবে এই রেফারির ভূমিকা।
আটটি জেলা দল কে নিয়ে ৬১ টি ম্যাচের এই টুর্নামেন্ট বাংলা ফুটবল কে এক অন্য মাত্রা দেবে বলা যায়।

Powered by Froala Editor
