Search

Suggested keywords:

জিতল কাশিপুর, গরলগাছা গ্রীয়ার, মনোহরপুকুর মিলন সমিতি

জিতল কাশিপুর, গরলগাছা গ্রীয়ার, মনোহরপুকুর মিলন সমিতি

তৃতীয় ডিভিশনের খেলায় বিজি প্রেস মাঠে আমুজি কাশিপুর সরস্বতী ক্লাব ৩-১ গোলে হারিয়েছে আলিপুর স্পোর্টিং ক্লাব কে। কাশীপুরের হয়ে গোল করেন প্রিয়াংশু দাস,আকাশ নস্কর ও অজয় সাউ। আলিপুরের গোলটি রূপঙ্কর মান্নার।


তিহুরিয়া মাঠে ট্যাংরা এফসি ও ক্যালকাটা জিমখানার খেলাটি গোলশূন্য শেষ হয়।


আরিয়াদহ মাঠে  গরলগাছা এস সি ১-০ গোলে হারালো কুমোরটুলি ইনস্টিটিউট কে। একমাত্র গোলটি করেন শিশির গায়েন।

গয়েশপুর মাঠে গ্রীয়ার এস সি ৩-২ গোলে হারালো কালীঘাট ক্লাবকে। গ্রীয়ার এস সির হয়ে গোল করেন সৃজন হেমব্রম, জিত হাঁসদা ও শেখ নজরুল।

দেশবন্ধু পার্কে মনোহর পুকুর মিলন সমিতি ৩-০ গোলে হারালো বালি দেশবন্ধু ক্লাব এইচ এম এস এ কে।  মিলন সমিতির গোলগুলি করেন   বিকাশ  মাহাতো দুটি ও সুমন রায়।

Powered by Froala Editor