প্রিমিয়ার ডিভিশনের খেলায় বারাকপুর বিভূতিভূষণ স্টেডিয়ামে মামনি গ্রুপ পাঠচক্র ২-০ গোলে হারালো কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশন কে। বিজয়ী দলের হয়ে গোল করেন ডেভিড ও অনুব্রত।কল্যানী স্টেডিয়ামে ক্যালকাটা কাস্টমস ক্লাব ৩-০ গোলে হারালো রেলওয়ে এফসি কে। কাস্টমসের হয়ে গোল করেন সুময় সোম,স্বরূপ দাস ও জাহিদ ইউসুফ। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে সুরুচি সংঘ ৪-০ গোলে হারালো কালীঘাট এম এস কে। সুরুচির হতে গোল করেন বাবলু ওরাও, জনি কম, জোসেফ হাওকিপ ও সৌরভ সাব্বার। উলুবেড়িয়া স্টেডিয়ামে টান টান উত্তেজনার ম্যাচে জয় পেল জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব। তারা ৩-২ গোলে হারালো বেহালা এস এস কে। জর্জের গোলগুলি করেন তুহিন পাল, সৌভিক শাসমল ও অভিষেক কুঞ্জম। বেহালার গোল করেন সৌরভ রাম ও লাললাওয়ানসাঙ্গা।


Powered by Froala Editor
