তৃতীয় ডিভিশনের খেলায় তালতলা মাঠে গ্রিয়ার এস সি ২-২ গোলে অমুজি এইচ এফ সি কাশিপুর সরস্বতী ক্লাব এর বিরুদ্ধে ড্র করে। গ্রিয়ারের পক্ষে সরোজ মাঝি ও জিত হাঁসদা এবং কাশি পুর সরস্বতীর পক্ষে জয় সাউ জোড়া গোল করেন। পুলিশ মাঠে বালি দেশবন্ধু এইচ এম এস এ দেবরাজ বিশ্বাস ও জাইদ জাহাঙ্গীরের গোলে ২-১ গোলে ট্যাংরা এফসি কে হারায়। ট্যাংরা র একমাত্র গোলটি রাহুল পিয়াদার।টাউন মাঠে কুমোরটুলি ইনস্টিটিউট ৪-১ গোলে হারিয়েছে ক্যালকাটা জিমখানাকে। কুমার টুলির পক্ষে শিবনাথ সোরেন, প্রভাস মন্ডল,সুজিত ওরাও ও মেঘনাদ রায় এবং জিমখানার শহিদুল বিশ্বাস গোল করেন। ওয়াই এম সি এ মাঠে সইফ উদ্দিন শেখের গোলে আলিপুর স্পোর্টিং ক্লাব কালীঘাট ক্লাবকে হারায়। বিজি প্রেস মাঠে মনোহর পুকুর মিলন সমিতি ও গড়লগাছা এস সি র খেলাটি গোল শূন্য ভাবে শেষ হয়।
চতুর্থ ডিভিশনের খেলায় সল্ট লেক এইচ বি মাঠে অ্যালবার্ট এস সি ২-০ গোলে গোয়ান অ্যাসোসিয়েশন অব বেঙ্গল কে হারায়। অ্যালবার্ট এর পক্ষে গোল করেন রাকেশ টুডু ও অভিজিৎ ওরাও। হাই কোর্ট মাঠে আর টি স্পোর্টিং ক্লাব বিষ্ণু টুডুর গোলে হারায় অরোরা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন কে। বাকি দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
Powered by Froala Editor
