প্রথম ম্যাচেই ড্র মহামেডান স্পোর্টিং ক্লাবের। শুক্রবার ব্যারাকপুরের বিভূতি ভূষণ স্টেডিয়ামে তারা ক্যালকাটা পুলিশ ক্লাবের বিরুদ্ধে ২-২ গোলে অমীমাংসিত শেষ করে। প্রথমার্ধে রাহুল নস্করের গোলে এগিয়ে যায় ক্যালকাটা পুলিশ ক্লাব। মহামেডানের লালথানকিমা সমতায় ফেরান দলকে। লালগাইসাকা গোল করে মহামেডানকে এগিয়ে দিলেও খেলার শেষ দিকে সন্দীপ ওরাও গোল করে ক্যালকাটা পুলিশ ক্লাব কে সমতা এনে দেন।
Powered by Froala Editor
