সন্তোষ ট্রফি তে সাফল্যের লক্ষ্যে অনুশীলনে মগ্ন কোচ সঞ্জয় সেনের প্রশিক্ষণে বাংলা দল। নিজেদের শক্তি যাচাই করে নেওয়ার লক্ষ্যে শুক্রবার এন সি ই মাঠে আই লিগের ক্লাব ইন্টার কাশীর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলল বাংলা। চার বিদেশী ফুটবলার সমৃদ্ধ ইন্টার কাশী দলের মুখোমুখি হয়ে লড়াই উপহার দিল বাংলার ফুটবলাররা। ম্যাচ টি ইন্টার কাশী ২-০ গোলে জিতলেও বাংলার ফুটবলারদের খেলা মন ছুঁয়ে গেল ইন্টার কাশীর আই এস এল জয়ী কোচ হাবাসের। তিনিও প্রশংসা করলেন বাংলার ফুটবলারদের।
Powered by Froala Editor
