প্রথমবার ডুরান্ড কাপে অংশ নিয়েই সেমিফাইনালে পৌঁছল ডায়মন্ড হারবার এফসি। রবিবার জামশেদপুরে তারা ২-০ গোলে হারালো জামশেদপুর এফসিকে। ডায়মন্ডের পক্ষে জোড়া গোল সাইরুয়াত কিমার। খেলা শুরুর তিন মিনিটের মধ্যেই প্রথম গোল পায় বাংলার দলটি। বিরতির মিনিট চারেক আগে আবার ব্যবধান বাড়ান সাই রুয়াত কিমা। দ্বিতীয়ার্ধে জামশেদপুর এফসি ব্যবধান কমাতে পারেনি। আই লিগ তৃতীয় ডিভিশন থেকে চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় ডিভিশন। সেখানেও চ্যাম্পিয়ন। আর এবার ডুরান্ডে সেমিফাইনাল। ডায়মন্ড হারবার এফসির সাফল্যের দৌড় অব্যাহত।
Powered by Froala Editor
