সীমান্ত রক্ষীদের কর্ডন ভেঙ্গে জিতল মোহনবাগান সুপার জায়ান্ট। সোম সন্ধ্যার কিশোর ভারতী স্টেডিয়ামে তারা ৪-০ গোলে হারালো বর্ডার সিকিউরিটি ফোর্স কে। প্রথমার্ধে তবু কিছুটা প্রতিরোধের মুখে পড়েছিল মোলিনা ব্রিগেড। ২৪ মিনিটে রোশনের ক্রস থেকে মাথা ছুঁইয়ে দলের গোলের মুখ খোলেন মণবীর সিং। দ্বিতীয়ার্ধে ম্যাচের রঙ বদলে যায়। ৫২ মিনিটে দলের পক্ষে ব্যবধান বাড়ান লিস্টন কোলাসো। ৫৮ মিনিটে তৃতীয় গোলও সেই লিস্টনের। ৬২ মিনিটে সুহেলের পাস থেকে দলের শেষ গোল সাহাল আব্দুল সাহালের।
Powered by Froala Editor
Related posts
তৃতীয় ডিভিশনে জয়ী সোনালী শিবির, শ্যামবাজার ইউনাইটেড, জেফা যাদবপুর অ্যাসোসিয়েশন
30 September, 2024
1 mins read
Anirban Roy Sarkar
