চতুর্থ ডিভিশনের খেলায় দেশবন্ধু পার্কে মৈত্রী সংঘ ২-১ গোলে হারালো যাদবপুর অগ্রগামী কে। মৈত্রীর হয়ে কিশোর মুর্মু ও মীর ওয়াসিম গোল করেন। যাদবপুরের গোলটি রিক অধিকারীর।
বি জি প্রেস মাঠে আমুজী কালীঘাট ফ্রেন্ডস ক্লাব ও উত্তরপাড়া স্পোর্টিং এর খেলাটি ১-১ গোলে শেষ হয়। কালীঘাটের পক্ষে সুরেশ সিং ও উত্তরপাড়ার গোলটি কার্তিক টুডুর।
পুলিশ মাঠে ইন্টারন্যাশনাল ক্লাব ২-০ গোলে নিবেদিতা ক্লাবকে হারিয়েছে। বিজয়ী দলের পক্ষে মেঘনাদ হাঁসদা ও অসিত মাহাতো গোল করেন।
কাস্টমস মাঠে রাখী সংঘ ২-০ গোলে ওয়াই এম সি এ ( কলেজ) কে হারায়। রাখীর হয়ে গোল করেন প্রীতম বাঙ্গার ও অরিত্র শীল।
পঞ্চম ডিভিশনের খেলায় হাই কোর্ট মাঠে কালীঘাট মিলনি ক্লাব ও দর্জিপাড়া মিলন সংঘের খেলাটি গোলশূন্য শেষ হয়।
তালতলা মাঠে হাওড়া টাউন ক্লাব ও বালিগঞ্জ ইনস্টিটিউটের খেলাটি গোলশূন্য ড্র হয়।
Powered by Froala Editor
