জয়ের ধারা অব্যাহত ইস্টবেঙ্গলের। নিজেদের মাঠে প্রথম নেমেই জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ৩-১ গোলে জিতল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের পক্ষে সায়ন ব্যানার্জি জোড়া গোল ও জেসিন একটি গোল করেন। জর্জের একমাত্র গোল অমিত এক্কার। ডার্বির আগে এই জয় তাদের মনোবল বাড়াবে।
প্রথমার্ধে অমিত এক্কার গোলে এগিয়ে যায় জর্জ। বিরতির সময় জর্জ ওই ব্যবধানই বজায় ছিল। বিরতির পর ইস্টবেঙ্গল কে সমতায় ফেরান জেসিন । এর পরে সায়ন ব্যানার্জির জোড়া গোলে ব্যবধান বাড়ায় ইস্টবেঙ্গল।
Powered by Froala Editor
