এবার লড়াই খেতাব ধরে রাখার। সেই লক্ষ্যে অসমে অনুষ্ঠিত হতে চলা আসন্ন সন্তোষ ট্রফিতে বাংলা দলের নাম ঘোষিত হল। দল ঘোষণার প্রেক্ষিতে আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানান, কোচ সঞ্জয় সেনের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে। দল নির্বাচনের ক্ষেত্রে তাঁকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল। তাঁদের দৃঢ় বিশ্বাস , কোচ এই দল নিয়ে বাংলার জন্য সেরাটা উপহার দেবেন।
Powered by Froala Editor
